প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেফালীর মৃ/ত্যু ঘিরে রহস্য: ময়নাতদন্তেও মেলেনি স্পষ্ট কারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হলেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বামীর উদ্যোগে হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রথমিকভাবে হৃদরোগে মৃত্যুর কথা বলা হলেও, মুম্বাই পুলিশের সন্দেহে ঘনিয়ে উঠেছে রহস্যের মেঘ।


ময়নাতদন্ত শেষে শুক্রবার দিবাগত রাতেই রিপোর্ট হাতে পেলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফরেনসিক টিম ইতোমধ্যে অভিনেত্রীর বাড়িতে তদন্ত করেছে। শেফালীর আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন ভক্তরা প্রশ্ন তুলছেন—এই মৃত্যু কি শুধুই হৃদরোগের ফল, নাকি আছে কোনো গোপন রহস্য?

এবার এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। যদিও রিপোর্ট বলছে, অভিনেত্রীর মৃত্যু হৃদরোগের ফলেই হয়েছে। কিন্তু মুম্বাই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন অভিনেত্রী নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য- তা জানতেই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুধু তাই নয়, অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। শুক্রবার দিবাগত রাত ১টার সময় ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি। এমনটাই নাকি ভারতের প্রায় সকল গণমাধ্যমে জানানো হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।শুক্রবার হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শেফালী। তার মৃত্যুর খবর চাউর হতেই শুক্রবার রাত থেকেই শোক নেমে আসে তার ভক্ত ও বিনোদন অঙ্গনে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা