প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চিরনিদ্রায় শায়িত ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

বিনা পারিশ্রমিকে জীবনের বড় একটা সময় মানুষের জন্য কবর খুঁড়ে যাওয়া সেই মনু মিয়া আর নেই। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামের এই নিঃস্বার্থ মানুষটি শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মনু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জয়সিদ্দি ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম।

মানুষের মৃত্যুর পর অনেকেই যখন এগিয়ে আসতে ভয় পান, তখন মনু মিয়া নিরবে-নিভৃতে ৩ হাজারেরও বেশি কবর খুঁড়ে গেছেন। তার এই কাজের জন্য কখনোই পারিশ্রমিক নেননি। তিনি ছিলেন এলাকার মানুষের চোখে এক অনন্য উদাহরণ।

তার মৃত্যুতে স্থানীয়রা শোকাহত। অনেকে বলছেন—এমন আত্মত্যাগী মানুষ সমাজে বিরল, তার মতো মানুষের অভাব দীর্ঘদিন অনুভব করবে এই জনপদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা