প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আ’ও’য়ামী ফ্যা’সি’বা’দের বি’রুদ্ধে একাই লড়েছি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৫

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একা সংগ্রামের কথা জানিয়ে সরব হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে থেকেছেন একাই। জাতি ও জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা তুলে ধরে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সামনে আরও দৃঢ় ভূমিকা রাখতে চান।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী তরুণ দলের এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে গড়ে তুলব। উন্নয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করব।”

দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এ.বি.এম. মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির মুন্সী।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সরাইল-আশুগঞ্জবাসী যদি উন্নয়ন চায়, তাহলে আমার পাশে দাঁড়াতে হবে। আমার হাতকে শক্তিশালী মানেই খালেদা জিয়ার, তারেক রহমানের এবং বিএনপির রাজনীতি ও আন্দোলনকে শক্তিশালী করা।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা