প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলের সঙ্গে চুক্তি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ‘চরম’ আখ্যা দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান চুক্তি পর্যালোচনার ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ জুন) ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি বলেন, “গাজায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

একইসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, “গাজার পরিস্থিতি ভয়াবহ ও সহ্যের বাইরে চলে গেছে। অবিলম্বে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে হবে।”

শুক্রবার (২৭ জুন) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

তিনি ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা সম্পর্ককে সরাসরি ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত করে বলেন, ইউক্রেনকে সমর্থন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এখন জরুরি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “গাজায় পরিস্থিতি ভয়াবহ ও সহ্যের বাইরে চলে গেছে। অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানো দরকার।”

তিনি জানান, ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে একইসঙ্গে ইইউ ‘সমতা পুনঃস্থাপন তালিকা’ তৈরি করছে, যদি আলোচনা ব্যর্থ হয়। ভন ডার লিয়েন বলেন, “আমরা একটি চুক্তির জন্য প্রস্তুত। তবে সন্তোষজনক সমাধান না এলে ইউরোপীয় স্বার্থ রক্ষায় আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

সম্মেলনের ঘোষণাপত্রে ইউরোপীয় কাউন্সিল লিবিয়ার পরিস্থিতি এবং ইউরোপীয় নিরাপত্তা ও অভিবাসনের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ জানায়। বিশেষ করে তুরস্ক-লিবিয়া সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত সমঝোতা স্মারককে তারা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থি বলে উল্লেখ করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা