রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (২৬ জুন) তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। আজকের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। গত বছরের আলোচিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন প্রথম মামলা।
এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন? জানতে চাইলে ওই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের এ দিনটিতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।