প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জুন) মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ২৯৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯০ পয়সা বা ৯ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, জিমেনি সি ফুড পিএলসি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা