প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জুন) মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির ২৭ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মাসিটিউক্যালস পিএলসির ১৯ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৮৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা