প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ,অতঃপর যৌনপল্লিতে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫

মাদরাসা পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকে শুভজিৎ মণ্ডলের  বিরুদ্ধে। এ ঘটনায় প্রেমিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল (২৪ জুন) সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

সংবাদ সম্মেলনে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, দশম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীর ফেসবুক ম্যাসেনঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ মে ওই ছাত্রীকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন তিনি। পরবর্তীতে ঢাকায় এসে যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন তারা

তিনি বলেন, সেখানে ওই ছাত্রীর গয়না ও টাকা কৌশলে হাতিয়ে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তাকে যৌনপল্লির এক দালালের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগী ছাত্রী সেখানে থাকা আরেক মেয়ের ফোন থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন শুভজিৎ। মামলার অপর আসামি পাচারকারী গ্যাংয়ের সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা