প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে মোসাদের ছয় গুপ্তচর গ্রেপ্তার, ব্যর্থ হলো ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫

ইরানে ধরা পড়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় সদস্যের একটি গুপ্তচর চক্র। হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে ইরানের নিরাপত্তা বাহিনী এই ‘দুর্ধর্ষ গুপ্তচরদের’ গ্রেপ্তার করে।

সরকারি সূত্র বলছে, তারা দেশের ভেতরে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত ছিল। মূলত সাইবার প্ল্যাটফর্মে সক্রিয় থেকে তারা সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে সতর্ক নজরদারিতে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে জানায় ইরানি গোয়েন্দা বিভাগ।

এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল। ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল।

গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অশান্তি ছড়াতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল।

তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময়োপযোগী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরান আগেও একাধিকবার দাবি করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা গোষ্ঠী ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের গ্রেপ্তার ইরানের নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারিরই আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা