প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প,যুদ্ধবিরতি ভেঙে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পরপরই চুক্তি লঙ্ঘন করে হামলা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন তিনি। মঙ্গলবার (২৫ জুন) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুর প্রতি অতিরিক্ত ক্ষোভ প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হামলা বন্ধের আহ্বান জানান।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়েই চুক্তি লঙ্ঘন করেছে—এটি তাকে হতাশ করেছে।

ইউরোপ সফরের আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। ল্যাভেল বলেন, ‌‌‘‘তিনি ইসরায়েল ও ইরান—উভয়ের ওপরই ক্ষুব্ধ ছিলেন। তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, অতিরিক্ত যে ক্ষোভ, সেটা ছিল ইসরায়েলের প্রতি।’’

আল জাজিরার এই প্রতিনিধি বলেন, ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ‘‘ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন।’’

যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই চুক্তিতে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েল, বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন, তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই, এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন।’’

গত শনিবার ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট তিনটি স্থাপনায় বোমবর্ষণ করে মার্কিন বিমান বাহিনী। পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা