প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি অভিনেত্রী স্বরা ভাস্করের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলকে বিশ্বশান্তির বড় হুমকি আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি উঠেছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। এই দাবি সমর্থন করে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

গাজাবাসীর পক্ষে অবস্থান নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় আসা স্বরা এবার ইংল্যান্ডের এমপি ক্লদিয়া ওয়েবের পোস্ট শেয়ার করে নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি করেন। তিনি গাজা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

মূলত ইরানে আমেরিকার হামলার পরেই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে।

সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ্‌ ক্লদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।”

এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা