প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাম্পের মুখে ‘ধন্যবাদ’, ইরানের লক্ষ্য কি সংঘর্ষ নাকি নিয়ন্ত্রণ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরান যে আগাম সতর্কবার্তা দিয়েছিল, তা নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তেহরানের কৌশল। এ সতর্কতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান।

বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত প্রতীকী হামলার মাধ্যমে সংঘাত সীমিত রাখতে চেয়েছে এবং বার্তা দিতে চেয়েছে যে তাদের লক্ষ্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত ‘প্রতীকী’।

তিনি বলেন, ‘এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।

ফ্রুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে, যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে।

তিনি যোগ করে বলেন, এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে একধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই। কারণ, সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা