প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকরিচ্যুত বিডিআরদের শাহবাগে অবস্থান, ১২টার পর যমুনা ঘেরাওয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৫

চাকরি ফিরে পাওয়া, ন্যায়বিচার এবং পরিবারের কল্যাণের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত ও কারামুক্ত সাবেক বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা ঘোষণা দেন—সরকার তাদের দাবি না মানলে দুপুর ১২টা ৫ মিনিটে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হবে। দাবি পূরণের জন্য সরকারকে তারা দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।

তিনি আরও জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা