ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত একাদশ দিনে গড়িয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে সংঘাতে সম্পৃক্ত হয়েছে। পরম মিত্রকে পাশে পেয়ে আগের চেয়েও হিংস্রভাবে আঘাত হানছে তেলআবিব।
সর্বশেষ, ইসরায়েল ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আল-জাজিরার সোমবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের দূরনিয়ন্ত্রিত মনুষ্যবাহী আকাশযানের (ড্রোন) মাধ্যমে তারা ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এই হামলায় টার্গেট করা হয়েছে রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার, জ্বালানি পরিবাহী উড়োজাহাজ এবং ইরানি শাসনব্যবস্থার অন্তর্ভুক্ত এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের যুদ্ধবিমান।
আইডিএফ আরও জানায়, এসব হামলার মাধ্যমে ইরানি বিমানবন্দরগুলো থেকে যেকোনো সামরিক উড্ডয়ন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। একইসঙ্গে, ইরানের আকাশপথে সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।