প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ জুন) মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ১৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে বিচ হ্যাচারী লিমিটেডের ৯ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, উত্তরা ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং ব্রিটিশ আমরিকান টোবাক বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা