প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শরীয়তপুরের ডিসি আশরাফকে ওএসডি করল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন, ২০২৫

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন ক্যাডারের ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে তার মূল পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ জুন) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে এক নারীর সঙ্গে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং চারটি ছবি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই শরীয়তপুর জুড়ে তীব্র আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরেও উত্তেজনা তৈরি হয়।

ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গটি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সরকারি কর্মকর্তাদের আচরণগত শুদ্ধতার গুরুত্বের কথা বলছেন, আবার অনেকে বিষয়টিকে পারিবারিক বলেও উল্লেখ করছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে যে বার্তা দিয়েছে তা হলো— প্রশাসনে জবাবদিহিতা অপরিহার্য।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা