উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ।
শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং শিক্ষার্থীদের দাবি এর প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্বে দেওয়া স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, উপাচার্যের পদত্যাগসহ একাধিক দাবিতে শিক্ষার্থীরা সম্প্রতি আন্দোলনে নামে। আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার’ অভিযোগ এনে কর্তৃপক্ষ তাদের স্থায়ীভাবে বহিষ্কার করেছিল, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচি, সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন পক্ষের চাপের মুখে শেষ পর্যন্ত প্রশাসন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো।