প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাদক-অ’স্ত্রে’র গোপন ঘাঁটিতে পুলিশের হানা, নারীসহ গ্রে’প্তা’র দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন, ২০২৫
ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে
শুক্রবার (২০ জুন ২০২৫) গভীর রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সবুজের বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ নগদ টাকা, কয়েকটি মোবাইল সেট এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, “মাদক ও অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এলাকার জনগণের সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা