প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৫

ঢাবিতে রাষ্ট্র সংস্কার বিষয়ে প্রথমবারের মতো আগামী ২২ ও ২৩ জুন দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স’।

শুক্রবার (২০ জুন ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কনফারেন্স আহব্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

শ্যাডো রিফর্ম কমিশনস এবং পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করছে।

অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আগামী ২২ ও ২৩ জুন দুই দিন ব্যাপী সেমিনার হতে যাচ্ছে। রাষ্ট্র সংস্কার বিষয়ে বাংলাদেশে এটিই প্রথম সেমিনার। দুইদিন ব্যাপী সেমিনার অনেকগুলো সেশন থাকছে।

এই বিষয়ে ১১টি ছায়া সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেই ১১ টি ছায়া কমিশনের রিপোর্ট ও প্রায় ৬১ টি পেপার থাকবে। রাষ্ট্র সংস্কার ও পরিচালনার উপর এসব রিপোর্ট তৈরি করা হয়েছে।
ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে তা এই ছায়া সংস্কার কমিশনের রিপোর্টে উল্লেখ থাকবে।
তরুণ প্রজন্মের একটি বড় অংশ এই সব কমিশনে কাজ করছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, যুব সমাজকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে রাষ্ট্র ও সমাজে ইতিহাস পরিবর্তন আনতে পারবো। যুব সমাজ রাষ্ট্রের শক্তি । আমরা কাজে লাগাতে পারলে তা জনশক্তি রুপান্তরিত হবে। এখন‌ই সময় তাদের কাজে লাগানোর।

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন , সরকারি কমিশনের বাইরে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যারা অভিজ্ঞ আছেন তারা এই ব্যাপারে লিখেছেন। এই সেমিনার থেকে যে আউটপুট আসবে তা যেন পলিসি মেকারদের কাছে রিজ করে এটাই এই সেমিনারের মূল উদ্দেশ্য। এখানে রাজনৈতিক দলের সদস্যরা থাকবে তারাও যেন এমনভাবে কাজ যেন বাংলাদেশ ন্যায্যতা পায়।

কনফারেন্স উপস্থিত থাকবেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার,জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, রিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা