প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওয়ারেন্টভুক্ত আসামিসহ সারাদেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৮২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৫
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এসময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি, ২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা