ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেভাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এবং টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মাইক্রোসফট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন ধরে যায় এবং চারপাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনার পরপরই দমকল বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কিছু সময় পরেই বীরশেভার একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিস্ফোরণ ঘটে, যা বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে দেয়।
ক্ষয়ক্ষতি সমূহ —
-
একাধিক যানবাহন সম্পূর্ণভাবে পুড়ে গেছে
-
আশপাশের বেশ কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে
-
স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক
দমকল কর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন এবং প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েল-ইরান উত্তেজনার একটি গুরুতর বাঁক। প্রযুক্তি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো যুদ্ধনীতিতে নতুন মোড় আনতে পারে।