প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়েছে ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫

ঢাকা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত বোনাস লভ্যাংশের অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা ব্যাংক গত ১৬ জুন বিএসইসিতে ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশের সম্মতির জন্য চিঠি পাঠিয়েছে।

বিএসইসি থেকে অনুমোদনের পরে ঘোষিত বোনাস লভ্যাংশ ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা