রাজশাহীতে আমের মৌসুম যেন এবার হয়ে উঠেছে আশীর্বাদ নয় যেনো অভিশাপ। প্রচণ্ড গরমের কারণে সময়ের আগেই আম পাকতে শুরু করেছে। অনেক বাগানেই পুরোপুরি পাকার আগেই আম গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে আম বাজারে এসেছে সেটাও বেশি দিন টিকছে না। ফলে বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষক বাগান মালিক ও খুচরা বিক্রেতারা।
রাজশাহীর বিভিন্ন আম বাজার ঘুরে দেখা গেছে, আমের দোকানে বিক্রি হচ্ছে ল্যাংড়া গোপালভোগ, ক্ষিরসাপাতসহ নানা জাতের আম। তবে ভ্যান গাড়িতেও দেখা মিলছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে আম বিক্রির। গোদাগাড়ীর বাগান মালিক রুহুল আমিন বলেন, এই বছর প্রচুর গরম পরছে, মনে হয় গাছের উপর আগুন ঢেলে দিয়েছে কেউ।
আম গাছেই পাকছে অনেক আম কুড়াতেও পারছি না। ভালো দাম পাচ্ছিনা এই গরমের কারণে। ৫০ হাজার টাকার আম বাগান বিক্রি করছি ৪০ হাজার টাকাতে না। চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঈদের পরে ভেবেছিলাম দাম বাড়বে শহরের মানুষ আসবে বেচাকেনা বাড়বে। কিন্তু লোকজন এখন আম কেনার সময় পায় না, গরমে ঘর থেকে বের হতে চায় না। দুই- তিন দিনেই পঁচে যাচ্ছে লাভ তো দূরের কথা, আসল টাকা তোরা এখন কঠিন।
গরমের ফলে বাজারে আম নিয়ে যাচ্ছি ব্যবসায়ীরা বলছে একসাথে বেশি আম নিবো না, অতি গরমে আম নষ্ট হয়ে যাচ্ছে। রাজশাহীর সাহেব বাজারে আম বিক্রেতা মুক্তার উদ্দিন বলেন, এবছর প্রচন্ড গরম থাকার কারণে আগেভাগে আম পাকে গেছে, বেশি করে যে আম তুলবো শেষ সাহস পাচ্ছিনা দুই এক দিনেই আম পৌঁছে যাচ্ছে গরমের জন্য। ভেবেছিলাম ঈদের পরে ভালো ব্যাচা বিক্রি হবে তবে গরমে আমাদের হতাশ করেছে। আম পাকার সময় হিসাব করে লাভ করতে হয়। কিন্তু এখন যেভাবে হুট করে পেকে যাচ্ছে, তাতে আম তুলে আনতে গিয়েই অনেকটা পচে যায়।
রাজশাহী বাস স্ট্যান্ডের আম বিক্রেতা সোহেল রানা বলেন, প্রথমের দিকে যেভাবে আম বিক্রি হচ্ছিল ঈদের পরে আসে আম বিক্রি হচ্ছে না। রাস্তা এখন যে পরিমাণে গরম মানুষ আম কি খাবে রাস্তা দিয়ে হাঁটতে পারছিনা। আর এখন আমের বাজারে বেচা বিক্রি না পরলে চলে। নিউমার্কেটে আম কিনতে আসা ফারজানা ইসলাম বলেন, রাজশাহী শহরে আমের দাম তুলনামূলকভাবে অনেকটা কম তবে যে পরিমাণে গরম পরছে সেজন্য মানুষ আম কিনে নিয়ে খাবে সে সাহস পাচ্ছে না। এখন রাজশাহী বাজারে বিভিন্ন রকম আম উঠেছে দাম কম আছে। যদি এই গরমটা কমে তাহলে হয়তোবা আম ভালো বিক্রি হবে।
রেলগেটে আম কিনতে আসা মাহফুজ রহমান বলেন, বাজারে আম অনেক আছে কিন্তু বেশি করে জাম কিনে নিয়ে যাব সেই সাহস পাচ্ছিনা গরমের কারণে বাসার আম নষ্ট হয়ে যাচ্ছে। ঈদ সবাই গোস্ত খেতে ব্যস্ত ছিল। এখন হয়তোবা আমি কিছুটা আম নিয়ে যাচ্ছি দেখি যদি বাসার সবাই খায় তাহলে আবার আম কিনে নিয়ে যাবো।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ উম্মে ছালমা বলেন, গতবছরের তুলো নাই এবার আম বেশি। টানা দুইসপ্তাহ ধরে তাপমাত্রা বেশি থাকার কারনে আম বেচা বিক্রি রকম হয়েছে। ঈদের ছুটি সময় তাপমাত্রা বেশি ছিলো এবং আম সরবরাহ বেড়েছে। এর ফলে আমের দাম কমেছে। এখন তাপমাত্রা কমেছে আগামীতে আমের দাম বাড়বে এবং বেচা কেনা ভালো হবে।