প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস দিবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৫

ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

সোমবার (১৬ জুন) বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তন করেছে।

অদ্য ১৬ জুন ২০২৫ হতে আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন আহ্বান করা হয়েছে। অদ্য ১৬ জুন ২০২৫ তারিখের ‘দৈনিক প্রথম আলো’ এর অর্থ বাণিজ্য পাতায় এবং ‘দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ‘স্টকস’ পাতায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস:

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপ: ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ । আর ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন করতে এবং আবেদনের নিয়মাবলী ও যোগ্যতা সম্পর্কে জানতে, ক্লিক করুন: https://www.cse.com.bd/bsecaward/

আবেদন শুরুর ১৬/০৬/২০২৫ তারিখ আর আবেদনের শেষ ১৭/০৭/২০২৫ তারিখে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা