প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, অভিযানে ৪৮ তরুণ-তরুণী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) গভীর রাতে জেলা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, “দীর্ঘদিন ধরে ওই কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, পর্যটকবহুল এ এলাকায় কিছু কটেজ দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা