প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছে ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫

দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ইরানে নতুন করে আবারও হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে। শনিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এ মুহূর্তে আমরা ইরানে হামলা চালাচ্ছি। ইরানের কাছে এখনো এত অস্ত্র আছে যা আমাদের বিশাল ক্ষতি করতে পারে।” 

এই দখলদার জানিয়েছেন, ইসরায়েল এখনো ইরানের হামলার ঝুঁকিতে আছে। এ কারণে তারা ইরানের সারফেস টু সারফেস মিসাইল ধ্বংসের চেষ্টা অব্যাহত রাখবেন।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এমন তথ্য জানানোর সময় বার্তাসংস্থা মেহের নিউজকে ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার জানিয়েছেন, শেষ এক ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছেন। এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। যে ১০টি বিমান ভূপাতিত করার দাবি এ কমান্ডার করেছেন সেগুলো যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান— সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানাননি তিনি।

সূত্র: আলজাজিরা, মেহের নিউজ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা