প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ২ কিশোর

আবুল কালাম আজাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাদাবির অভিযোগে দুজন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৩ জুন ২০২৫) দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার হবিরিবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২নম্বর গেট এলাকায় মোঃ মেহেদী হাসান প্রিন্স এর দোকানে চাঁদাদাবিতে হুমকিতে জড়িত ছিল ৩জন কিশোর। এ সময় মোঃ সিফাত (১৬) ও মোঃ সাদিকुल ইসলাম (১৭) কে হাতেনাতে আটক করে স্থানীয়রা। অপর অপরাধকারী অপর এক কিশোর পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোররা খেলনা পিস্তল দেখিয়ে দোকানে হুমকিসহ চাঁদা দাবি করে ও দোকান বন্ধ করার কথা বলে। এই ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

আটক সিফাত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবারিসাইলে সাইফुल ইসলামের ছেলে এবং সাদিকुल ইসলাম একই উপজেলার চারিপাড়া গ্রামের আবল কাশেমের ছেলে।

দোকান মালিক মেহেদী হাসান বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা