প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ওয়ান টু ওয়ান গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশের সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেল এ এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রुल কবির খান জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে বৈঠক শুরু হয়েছে। এর আগে বাংলাদেশের সময় দুপুর ২টার কিছু আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলের বাইরে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম ও অন্যান্যরা।

অন্য দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর সাথে বৈঠকে অংশ নিতে তারেক রহমান বাংলাদেশের সময় দুপুর ১টায় তাঁর বাসা ছাড়েন। জানা গেছে, এই বৈঠক ওয়ান টু ওয়ান অর্থাৎ তাদের বাইরে অপর কারো অংশগ্রহণের সম্ভাবনা নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা