প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে পরকীয়া সম্পর্কের অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন (৪০) ও বাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার পলশিয়া গ্রামে রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রেহানা পারভীন নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় বাসিন্দা মো. শাহ আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। অন্যদিকে বাবলু একই ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাসিন্দা, পেশায় একজন ডেকোরেটর এবং পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রেহানা ও বাবলুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল। বুধবার রাতে রেহানার বাড়ির ছাদে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা তাদের আটক করে কিছু সময় মারধর করেন।

পরবর্তীতে থানা পুলিশ এসে দু’জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, “তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি এলাকায় দীর্ঘদিনের জানা ছিল। বুধবার রাতে ওঁত পেতে থাকা স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে।”

এদিকে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা