বুধবার (১১ জুন) রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের একটি বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন (২৫) পেশায় এনজিও কর্মী ছিলেন। অভিযুক্ত স্বামী ছৈয়দ আলম (২৭) একই সংস্থায় কর্মরত বলে জানা গেছে।
ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ছৈয়দ আলম ধারালো অস্ত্র দিয়ে আয়েশাকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে এপিবিএন অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।