প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন রাজশাহীর এক বাবা ও তার ছেলে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে শহরের কলাতলী পয়েন্টের সায়মন বিচ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী জেলার বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা কক্সবাজারে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন বাবা-ছেলে। ঘটনাটি দেখে দ্রুত লাইফগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে দু’জনই অতিরিক্ত রক্ত বমি করেছিলেন বলে জানান তিনি।

এ ঘটনার পর সৈকতে নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা