প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তানে রাজনৈতিক উত্তাপ, ইমরান খানের জামিন শুনানি ১১ জুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির জামিনের সম্ভাবনা রয়েছে ১১ জুন— এমনটাই জানালেন দলটির বর্তমান প্রধান গওহর আলী খান।

তিনি বলেন, ওইদিন মামলার দণ্ড বাতিলের শুনানি অনুষ্ঠিত হবে, যা ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে পারে। এ বিষয়ে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি জানান, পিটিআই শিগগিরই অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ঘোষণা দেবে, যার নেতৃত্বে থাকবেন ইমরান খান।

এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামবে পিটিআই।

উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে বহু মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটিতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন তিনি। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা সেগুলোর অন্যতম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা