প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কানাডায় ক্যাপ্টেন সাইফুজ্জামান এবং আবদুল্লাহ হিল রাকিবের করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৫

বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্র তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।

পরিবার সূত্রে জানা গেছে, কাওয়ার্থা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা