প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ জুন, ২০২৫

জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৯ জুন (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, যমুনা ভবন এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড এলাকায়—সব ধরনের জনসমাবেশ, শোভাযাত্রা ও মিছিল নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানায়, এই সিদ্ধান্ত জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা