প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।  শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেওয়া শুরু করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন।

তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা