প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদগাহে প্রধান ঈদ জামাত শনিবার সকাল সাড়ে ৭টায়, প্রস্তুত ডিএসসিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া।

তিনি বলেন, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, কোরবানির পর রাজধানীর পরিচ্ছন্নতা রক্ষায় ডিএসসিসি দ্রুত ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।”

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম মসজিদে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায় এবং এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা