প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিচারপতি অপসারণ জুডিশিয়াল কাউন্সিলেই থাকছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রাখার পক্ষে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে আদালতের ওয়েবসাইটে এ সংক্রান্ত ৫০ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।

এই রায়ে ৯৬ অনুচ্ছেদ সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে মন্তব্য ছিল, সেটিকে ‘অশোভনীয়’ এবং ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সুবিধা দিতে করা’—এই মর্মে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ২০ অক্টোবর সংক্ষিপ্ত রায় দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ, যা বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করেছিল।

এই সংশোধনী পুনর্বহালের পক্ষে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর সরকার ৯৪টি যুক্তি তুলে ধরে ৯০৮ পৃষ্ঠার রিভিউ আবেদন করে, যেখানে বলা হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।

তবে আপিল বিভাগ সরকারপক্ষের সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

২০১৭ সালের ১ আগস্ট প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ পরিষ্কারভাবে বলেন, বিচারপতির অসদাচরণ বা অযোগ্যতার ভিত্তিতে অপসারণের এখতিয়ার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই থাকা উচিত এবং সেটি সংবিধান সম্মতভাবে পুনর্বহাল করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা