প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদ উদযাপনে লন্ডন যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। সেখানে তিনি স্বামী তারেক রহমান ও মেয়ের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেবেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। বেলা ১১টার দিকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে তিনি বিমানবন্দরের পথে যাত্রা করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের দণ্ড এক বছরের জন্য স্থগিত করে সরকার।

দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে তিনি দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর ১৩ মে হাইকোর্ট তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন। মামলায় ৫৮৭ দিন বিলম্বে আপিল করার জন্য তার আবেদনও আদালত মঞ্জুর করেন।

১৪ মে বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের একক বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন এবং সাজার বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেন।

এখন তিনি লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফের দেশে ফিরবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা