প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতন, লেনদেন তলানীতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ জুন) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। কমতে কমতে তলানিতে এসে পৌঁছেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২২৯ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩ টির, কমেছে ২৩৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬২ টি কোম্পানির শেয়ারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা