প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হলো সি পার্ল বিচ রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জুন, ২০২৫

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তাবিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ফলে মঙ্গলবার অর্থাৎ ৩ জুন থেকে কোম্পানিটিকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়াার কেনায় ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা