প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যানবাহন থেকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আটক ৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জুন, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার গোহাটিতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোহাটির প্রবেশমুখে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী চাঁদাবাজির সময় তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—নূরপুর গ্রামের মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭) এবং ভাতছালা গ্রামের আজাহার আলী (৫৪)। তারা নিজেদের শ্রমিক ইউনিয়নের সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে হাটে প্রবেশকারী পরিবহন চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করছিল বলে অভিযোগ রয়েছে।

ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, “এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ঈদ উপলক্ষে এ ধরনের অভিযান চলমান থাকবে। চাঁদা আদায়ের সময় তাদের হাতে-নাতে ধরা হয় এবং পরে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা