প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ মে-২৯ মে) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৮১ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭৮ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসএমইএএলইসি মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা