প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রবাসীদের জন্য দেশে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে, ২০২৫

প্রবাসীরা দেশে ফিরে উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন—এমন মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীদের অর্থেই তাদের জন্য দেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “টাঙ্গাইলে চালু হওয়া স্কিল ট্রেড দেশের ইতিহাসে প্রথম। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের প্রবাসে ভালো মানের চাকরির সুযোগ করে দেবে।”

সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে আসিফ নজরুল আরও জানান, “বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে নানা সুবিধা চালু করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজে ঋণ প্রদান করা হচ্ছে। জাপানে জনবল পাঠানো হবে এবং আরও কয়েকটি দেশের সঙ্গেও আলোচনা চলছে। খুব দ্রুত সেখানে জনবল পাঠানো শুরু হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা