প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাতিয়ায় মেঘনায় ট্রলারডুবি, ১৯ জন নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে, ২০২৫

নোয়াখালীর হাতিয়ার উপকূলে মেঘনা নদীতে ৩৯ যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর পথে আসার সময় ট্রলারটি দুর্ঘটনায় পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি সকালবেলায় ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে রওনা দেয়। গন্তব্য ছিল হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাট। যাত্রীদের মধ্যে রোহিঙ্গা, আনসার এবং পুলিশ সদস্যরাও ছিলেন।

বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে জানা গেছে।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, “আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো কেউ নিখোঁজ রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা