ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর ও আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের প্রধান আব্দুর রাজ্জাক মারা গেছেন।
শুক্রবার (৩০ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকার একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে রাজ্জাক। এরপর তিনি গণধোলাইয়ের শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে শুক্রবার তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির প্রায় ৫০টির বেশি মামলা রয়েছে।