প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশকে ১২ হাজার ৯৫৮ কোটি টাকা দিবে জাপান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে, ২০২৫

বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার সহায়তা দেবে জাপান। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ৯৫৮ কোটি টাকার সমান (১ ডলার ১২২.২৫ টাকা হিসেবে)। 

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা