জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) বিকেলে শেরপুর জেলার সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জমি ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে। তারা হিরার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাকে শেরপুর সদর থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।