প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রৌমারী সীমান্তে পুশইন ও গুলিবর্ষণ: উত্তপ্ত পরিস্থিতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) চার রাউন্ড গুলি ছুড়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের ১০৬৭/১ সাব-পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তৎপর হয়ে ওঠে এবং স্থানীয় লোকজনও সীমান্তে জড়ো হন।

বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের আসামের মানকারচর থানাধীন কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৪ জন ভারতীয় নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। এরপর বিজিবি ওই ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত রেখায় (জিরো পয়েন্টে) নিয়ে গেলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৪ রাউন্ড গুলি চালায়। এতে পরিস্থিতি থমথমে হয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ীসহ আশপাশের গ্রামের অসংখ্য মানুষ সীমান্তে ভিড় জমায় এবং জিরো পয়েন্টে অবস্থান নেয়। স্থানীদের দাবি, বিএসএফ কাঁটাতারের গেট খুলে পরিকল্পিতভাবে ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।

সীমান্তের বাসিন্দা ইউনুস আলী, রানা পারভেজ, ফারুক ও সাইদুর রহমান জানান, তারা নিজের চোখে দেখেছেন কিভাবে বিএসএফ জোরপূর্বক লোকদের বাংলাদেশে পাঠিয়েছে এবং পরে গুলি ছুড়েছে। স্থানীয়দের মতে, সীমান্তের ওপারে বিএসএফের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা