চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চুরির অভিযোগে ছাত্রলীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন।
আটক ব্যক্তির নাম নাহিদ (১৯)। তিনি গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে একই ইউনিয়নের মিজান নামের এক ব্যক্তির বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নাহিদ। তখন বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে। ওসি রইস উদ্দিন জানান, নাহিদকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।