প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ‘শিক্ষা ও গবেষণা সেল’ গঠনের ঘোষণা দিয়েছে। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এই সেল গঠিত হয়।

সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহবুব আলম। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মোঃ মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ, মোঃ শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান এবং সুলতান মুহাম্মদ জাকারিয়া।

দলীয় দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এই সেলটি শিক্ষাক্ষেত্রে গবেষণা, বিশ্লেষণ এবং নীতিগত সুপারিশ প্রণয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই সেলের সদস্যরা শিক্ষাবিষয়ক কর্মসূচি, সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকবেন।

বার্তাটি প্রেরণ করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

জাতীয় নাগরিক পার্টি আশা প্রকাশ করেছে, নতুন এই কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা